বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মহাজোটের প্রার্থী হিসেবে আতিকের সর্মথনে আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সর্মথনে ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হাজী আব্দুস শহীদ, ছাও মিয়া, মকলুছ মিয়া, সাজাদ্দুর রহমান, নূর মিয়া, মাহদি আহমেদ, শাহেদ আহমদ, মোঃ আশরাফুল প্রমুখ। সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com