বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে কলেজ ছাত্র খুন ॥ ২০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে কলেজ ছাত্র খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহত সায়েম মিয়ার মা আমিনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় জামালপুর গ্রামের নজরুল ইসলাম (২৬) কে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখ পূর্বক এ মামলাটি করা হয়। মামলায় অন্যান্যা আসামীদের মধ্যে রয়েছে জামালপুর গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান, আঃ করিম, আজিজুর রহমান, মোজাম্মিল, পায়েল, কামরুল, আঃ খালিক, গোলাম হোসেন, আঃ আজিজ, আঃ রশিদ, মুক্তার হোসেন, মোবাশ্বির, মোতাহের, সালাম, মোহন, এমরান, রাসেল, মোক্তার এবং মোজাহিদ।
উল্লেখ্য, একটি সমিতির হিসাব এর জের ধরে প্রায় দু’মাস পূর্বে একই গ্রামের আব্দুল আজিজ এর ছেলে নজরুল ইসলাম এর সাথে ঝগড়া হয়। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে গত ২৭ আগষ্ট ১৮ইং সায়েমসহ আরো কয়েকজন কে আসামী করেন বানিয়াচং থানায় একটি মামলা (নং-২৯) করা হয়। পুলিশ গত ১৩ অক্টোবর জামালপুর গ্রামের রমুজ মিয়া, সায়েম মিয়া এবং ইসলাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশীট দাখিল করে। ইতিমধ্যে সায়েম মিয়া আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন লাভ করে। গত বুধবার রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে মর্মে সায়েমকে পুলিশের হাতে ধরিয়ে দেয় নজরুল ইসলাম। পরবর্তী আদালতের জামিন নামা পুলিশকে দেখালে থানা থেকে ছাড়া পায় সায়েম মিয়া। থানা থেকে ছাড়া পেলেও বাড়ীতে আর যাওয়া হলো না সায়েমের। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার জামালপুর স্কুলের কাছে পৌছা মাত্র নজরুল ইসলাম গংরা সায়েম এর উপর হামলা চালায়। এক পর্যায়ে দূর্বৃত্বদের ছুড়ির আঘাতে সায়েম মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সায়েমকে বাঁচাতে তার সহপাঠী কামরুল ও উজ্জ্বল এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। পরিবারের সদস্যরা গুরুতর আহবস্থায় সায়েমকে প্রথমে বানিয়াচং হাসপাতালে নিয়ে আসলে অবস্থা সংকটান্ন হওয়ায় দ্রুত হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই সায়েমকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গত বৃহস্পতিার মৃত্যুর কোলে ঢলে পড়েন সায়েম মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com