বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

  • আপডেট টাইম শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশের অভিযানে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহেন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাহেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আনাই উল্লার পুত্র। একই সময়ে সামসুদ্দিন চৌধুরী তামিম (৩৫) কে ৬পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাটিয়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র। সে দীর্ঘদিন যাবত ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নানা আলেক উদ্দিনের বাড়ীতে বসবাস করে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন এর নেতৃত্বে এসআই এমরান হোসেন, এএসআই রুবেল হোসেন, এএসআই অনিকসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে কসবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাহেন ইয়াবার গড ফাদার। ইতিপূর্বে তাকে ১’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com