মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরের পরিচিত মূখ ॥ বিশিষ্ট ব্যাংকার্স মোঃ তাজুল ইসলাম আর নেই ॥ শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৮৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বেলা ৩টার দিকে শহরের পোস্ট অফিস রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেনে ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃতুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্র নাহিদসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম তাজুল ইসলামের জানাযার নামাজ আজ সকাল ১১ ঘটিকায় গ্রামের বাড়ি সদর উপজেলার রিচি শাহী ঈদগা ময়দানে, বেলা ২টায় হবিগঞ্জ চৌধুরী বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে চুনারুঘাটের মুরারবন্দ মাজারে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। মরহুম তাজুল ইসলাম হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার ভাতিজা।
গতকাল মোঃ তাজুল ইসলাম মারা যাবার সংবাদ প্রচার হলে উনাকে এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উনার বাসভবনে ছুটে আসেন।
মরহুম তাজুল ইসলাম শিক্ষা জীবন শেষে তিনি পূবালী ব্যাংক বার লাইব্রেরী শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে আলবারাকা ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক সর্বশেষ ট্রাস্ট ব্যাংকে ব্যবস্থাপকের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। মরহুম তাজুল ইসলামের ঐকান্তিক হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন নামে সংগঠনটি প্রতিষ্টা লাভ করে।
হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভর্ট্টাচার্য্য রিংকু, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, ব্যাংকার্স এসোসিয়েশন এর সভাপতি-টি এস এন সেলিম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুুল্লাহ, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি পাবেল খান চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com