মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শংকর পাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শংকর পাল। গতকাল সোমবার রাত জাপা নেতা শংকর পালের হাতে দলীয় মনোনয়নপত্রসহ নির্বাচন কমিশনের দলীয় প্রতিক লাঙ্গল বরাদ্দ দেয়ার চিঠি তুলে দেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি। মনোনয়নপত্র ও প্রতিক বরাদ্দের চিঠিতে মহাসচিব রহুল আমিন হাওলাদার এমপি স্বাক্ষর করেছেন। এদিকে জাপা নেতা শংকর পালের দলীয় মনোনয়ন পাওয়ার খবর তার নির্বাচনীয় এলাকা বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে ছড়িয়ে পড়লে জাপা নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এদিকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যার হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল হাওলাদার এমপির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জাপার নেতা শংকর পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com