শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুষ্টি জনস্বাস্থ্যের, শারীরিক বৃদ্ধি ও মেধা বিকাশের গুরুত্বপূর্ণ নিয়ামক এবং স্বাস্থ্য ও শিক্ষার সর্বোচ্চ অর্জনে মৌলিক বিষয় হিসেবে দৃঢ়ভাবে স্বীকৃত। এসব অর্থে পুষ্টি একই সঙ্গে উন্নয়নের যোগান ও ফলাফল বয়ে আনে। এছাড়া শক্তিশালী জাতি গঠনে পুষ্টি অপরিসীম ভূমিকা পালন করে। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালায় বক্তাগণ একথা বলেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী, উপ-পরিচালক সমাজসেবা হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়া, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদি মোঃ শাহ পরান, সেইভ দা চিলড্রেনের কানিজ ফাতেমা প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ডাঃ এস এম মাহমুদ। সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিকিল রঞ্জন শর্মা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com