সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সকল টমটম ও অটো পার্টস্ এর দোকানের স্থান পরিবর্তন

  • আপডেট টাইম সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৮১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল টমটম ও অটো পার্টস্ এর দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে। বর্তমানে টমটম ও অটো পার্টস্ ব্যবসায়ীরা শহরের আনোয়ারপুর পয়েন্ট শ্মশানঘাট রোডে শাহ পরান মার্কেটে সম্মিলিতভাবে নতুন করে তাদের ব্যবসা শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন আহ্বায়ক মোঃ ফজলুর রহমান লেবু, ব্যকস্ সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হুদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ওস্তার মিয়া। শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ মোস্তাফিজুর রহমান আল আজহারী এবং মাওঃ জুবায়ের রহমান। নতুন ঠিকানায় যে সকল প্রতিষ্ঠান তাদের ব্যবসা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো হল, মেসার্স আধুনিক ট্রেডার্স, মেসার্স শাহজালাল ট্রেডার্স, মেসার্স রিয়াদ ট্রেডার্স, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স, মেসার্স শাহ পরান ট্রেডার্স, মেসার্স তানিম ট্রেডার্স, মেসার্স শাহী এন্টারপ্রাইজ, মেসার্স শেখ এন্টারপ্রাইজ, মেসার্স মদিনা ব্যাটারী হাউজ, মেসার্স মা-বাবার দোয়া অটো পার্টস্, মেসার্স দেওয়ান মাহবুব রাজা অটোপার্টস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com