বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের স্থানীয় হাওরে এ ঘটনা ঘটে। জানা যায়, উল্লেখিত সময়ে একটি গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের কদ্দুছ মিয়া ও হাফিজুর রহমানের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনার খবর পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে। এতে মহিলা-শিশুসহ ৩০ জন আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় কদ্দুছ মিয়া (৪৫), হাফিজুর মিয়া (৩০), শিরিয়া বেগম (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতরা হলো, ফাতেমা বেগম (৩৫), বাদশা মিয়া (২৩), ইকবাল আলী (১০), নুরুল ইসলাম (১২), হাবিবুর রহমান (৬০), তোফায়েল আহমেদ (১৭), রহমত আলী (২৮), বাছিত মিয়া (৩৪), মিলাদুর রহমান (১৮), রহিমা বেগম (৫৫), আজমত আলী (৩৫)। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com