বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রাণের কাভার্ড ভ্যান চাপায় ১৫ ম্যাক্সি যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণের-আরএফএলের কাভার্ড ভ্যান চাপায় ১৫ ম্যাক্সি যাত্রী আহত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় কাভার্ড ভ্যান ও ম্যাক্সির মুখোমুখি সংঘষ বাঁেধ। এতে মহিলাসহ অন্তত ১৫ যাতী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সূত্র জানায়, উল্লেখিত সময়ে একটি ম্যাক্সি গাড়ি মাধবপুর শহর থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গাড়িটি দরগা গেইটে আসা মাত্র বিপরীত গামী কাভার্ড ভ্যান ম্যাক্সিকে সরাসরি চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাপায় ম্যাক্সিটি ধুমড়ে মুছড়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় ম্যাক্সি যাত্রী এরশাদ তালুকদার (৩৬), হাফেজ অন্তর মিয়া (১৩), রিফাত (১৩), কাশেম মিয়া (১৫), মোতাব্বির হোসেন (২৭), আকলিমা খাতুন (২৫), শাহাব উদ্দিন (৪০), আলি (২২) কে সদর হাসপাতাল ভর্তি করা হয়। আহতরা জানান, চালক ওই সময় মোবাইল ফোনে কথা বলছিল এবং হেলপার অতিরিক্ত যাত্রী নিয়ে হবিগঞ্জে আসছিল। এ কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com