শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সিলেটে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার পারাইরচক মোড়ে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া মানিককোনা গ্রামের রকিব আলী (৭৫), একই গ্রামের জাফুর মিয়া (৪০) ও আরেকজনের নাম জানা যায় যায়নি। দুর্ঘটনায় নিহত তিনজনই লেগুনা যাত্রী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ফেঞ্চুগঞ্জের মানিককোনা থেকে সিলেট আসার পথে ছিলেন। এর মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং একজনকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মুছা জানান, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার পারাইরচক মোড়ের নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডের কাছে দ্রুতগতিতে আসা বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com