বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুনারুঘাটে দুর্গাপুর স্পন্দন নাইট মিনি ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্গাপুর স্পন্দন নাইট মিনি ফুটবলের ফাইনাল ম্যাচ সমাপ্ত হয়েছে। গত শনিবার রাতে দুর্গাপুর পশ্চিম বাজার সংলগ্ন মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও স্পন্দন ব্লাড ডোনার ক্লাবের আহ্বায়ক এজাজ ঠাকুর চৌধুরী। পরিচালনা করেন স্পন্দন ব্লাড ডোনার ক্লাবের সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ। বক্তব্য রাখেন, দুর্গাপুর বাজার সেক্রেটারি হাজী আঃ সাত্তার, দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদালয়ের সভাপতি মোঃ ফজলুল হক তালুকদার কাজল, প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, উপজেলা বিএনপি নেতা হাজী আঃ মালেক, ব্যবসায়ী মোঃ সোরাব আলী, মোঃ নেয়ামত আলী ও ফজলুল হক প্রমুখ। খেলায় মোহন বাগান স্পোটিং ক্লাব বনাম গাউছিয়া ফুটবল ক্লাব মুখোমুখি হয়। এতে মোহন বাগান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়। উক্ত টুর্নামেন্ট ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্বাছ আলী ও ম্যান অফ দ্যা সিরিজ মোঃ রায়হান। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন প্রাক্তন খেলোয়ার শাফী আহমেদ ও পরিচালনায় ছিলেন মোঃ এমরান মিয়া, সহকারী পরিচালক সাজু মিয়া ও শাহ আলম। জয়ী দলের খেলোয়াররা ১ম পুরস্কার হিসেবে ১টি বাইসাইকেল ও রানার্সআপ গাউছিয়া ফুটবল ক্লাবের খেলোয়াদের ট্রপি দেয়া হয়। এছাড়াও ৩ জন রক্তদানকারীকে বিশেষ সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, স্পন্দন ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিভিন্ন সময় স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com