বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চেক জালিয়াতি মামলায় রিপন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রিপন মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকর সেনা গ্রামের মৃত আংগুর মিয়ার পুত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই সোহাগ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একি ইউনিয়নের বনগাঁও গ্রামের সমসু মিয়ার স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
এই ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com