বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন বানিয়াচঙ্গের ছাইদুল

  • আপডেট টাইম শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন বানিয়াচংয়ের জাতুকর্ণপাড়া এলাকার বাসিন্দা ছাইদুল হাসান। বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি প্রদান করা হয়। ছাইদুল হাসান এর আগে পুলিশ হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২৫তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার কর্মজীবন শুরু করেন তিনি। এর পর ছাইদুল হাসান চট্টগ্রাম, সিলেট এবং সিরাজগঞ্জে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সনে তিনি বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর বিসিএস পরীক্ষা দিয়ে কর্মজীবন শুরু করেন। ছাইদুল হাসান বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম খুর্শেদ আলী এবং তাহেরা খাতুনের ২য় সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com