বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক লোকের বিরুদ্ধে পুলিশের মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৭২৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ ৩শ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে। গতকাল বুধবার বাহুবল মডেল থানার এসআই সজিব আহমেদ বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেন। এ মামলায় আটককৃত ২১ জনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, উপজেলার গোহারুয়া গ্রামে একটি সরকারি বিল দীর্ঘদিন ধরে গ্রামেরই একটি পক্ষ ভোগদখল করে আসছে। ইদানিং একই গ্রামের অপর পরে লোকজন উক্ত বিলটি দখলের পায়তারা শুরু করলে দু’পক্ষে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ উভয় পক্ষকে শান্ত করেন। এর এক ঘন্টা পর দুপুর ১২টার দিকে ফের উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাকালব্যাপী এ সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। আহতের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল মডেল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার গোহারুয়া গ্রামের দুই পরে সংর্ঘষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৪৮ রাউন্ড সর্টগানের গুলি ও ১৩ রাউন্ড গ্যাসগানের শেল ছুড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com