বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বাসভবনে তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতীয় ৪ নেতাসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় জেলা যুবলীগ সভাপতিসহ বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানের দূসররা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে ধ্বংসের দিকে টেলে দিতে চায়। বাংলাদেশের মঙ্গলের স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকল্প নেই। তাই শোককে শক্তিতে পরিণত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগ নেতৃবৃন্দকে শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন-জেলা যুবলীগের সহ-সভাপতি স্বজল রায়, গৌতম কুমার রায়, ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, মোঃ তাজ উদ্দিন, আলম মিয়া, মোঃ ফারুক মিয়া, সবুজ আহমেদ, কবীর আহমেদ, টিএম আফজাল, ইমতিয়াজ জাহান শাওন, ছাব্বির আহমেদ রনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com