বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ ফিরে পেয়েছেন মিজানুর রহমান মিজান

  • আপডেট টাইম শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৯১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার বিদ্রোহী মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান দলীয় পদ ফিরে পেয়েছেন। এখন থেকে তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় মিজানুর রহমান মিজানের পদ ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভায় উত্থাপন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। পরে মিজানুর রহমান মিজান সভায় উপস্থিত হয়ে দলের সিদ্ধান্তের বাইরে থেকে নির্বাচন করার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত মেনে রাজনীতি করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ২৬ বছর যাবৎ দলের জন্য এবং দুঃসময়ে কাজ করে আসছেন। আবারো সুযোগ পাওয়ায় দলকে সুসংগঠিত করে কাজ করে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com