বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইকরামে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মজিদ খান বাকী জীবনটাই মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষি, সামাজিক, বিদ্যুতায়নসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। বর্তমানে শিক্ষার আলোয় আলোকিত পুরো বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রেই অভাবনীয় ও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমি মানুষকে ভালবাসি, মানুষও আমাকে ভালবাসে, তাই মানুষের জীবন মান উন্নয়নের জন্য রাজনীতি করি। ভবিষ্যত প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে, এই এলাকা অবহেলিত নয়, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসায় আমি দুইবার এমপি নির্বাচিত হয়েছি। বাকী জীবনটুকু মানুষের কল্যাণেই উৎসর্গ করতে চাই। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইকরাম গ্রামবাসীর উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে এমপি মজিদ খান ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দণি সাঙ্গর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ইকরাম নবজাতিয়া দাখিল মাদ্রাসায় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ইকরাম হতে খাগালিয়া পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ২য় ৩য় ও ৪র্থ তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১২ লাখ টাকা ব্যয়ে ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল উদ্বোধন করেন। বিকেলে ইকরাম গ্রামবাসী কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন।
সুজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম এর সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক তজম্মূল হক চৌধুরী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিবুর রহমান, হরভল্লব চৌধুরী, ইকরাম নন্দপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক, ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব মিয়া, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মুরুব্বী ছাদিকুর রহমান ছাদিক, শাহীন মিয়া, আখল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী খোকন মিয়া, সাধারণ সম্পাদক অসিত চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com