বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গৃহবধ ধর্ষণ ॥ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৭১১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক যুবক। মঙ্গলবার সকালে ধর্ষিতার মা চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম ও এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে গৃহবধুকে ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফ (২২) কে গ্রেফতার করে। সে ওই গ্রামের মদরিছ মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর গ্রামের প্রবাসীর স্ত্রী (২০) এর বসত ঘরে ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফ যায়। এ সময় জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে গৃহবধুকে পান করায়। এক পর্যায়ে গৃহবধু অচেতন হয়ে পড়লে আরিফুল ইসলাম আরিফ তাকে ধর্ষণ এবং ধর্ষণের ছবি মোবাইলে ধারণ করে। ধর্ষণের ঘটনার ১০দিন পর পুনরায় ধর্ষণকারী আরিফ গৃহবধুর বাড়িতে গিয়ে তার মোবাইলে ধারণকৃত অশ্লীল ছবি দেখিয়ে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে আবারো ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ অক্টোবর রাত অনুমান ১১টার দিকে ওই ধর্ষণকারী গৃহবধুর ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৃহবধুর মা বাদী হয়ে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-৩) এর ৯(১) ধারা তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮ (২)/ ৮(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতার মেডিকেল পরীক্ষা মঙ্গলবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশ ধর্ষণকারী আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com