রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দিঘী দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের চুনারুঘাট ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতেলে ভর্তি করা হয়েছে। আহতরা জানায়, উপজেলার ৬নং ইউনিয়নের হাসারগাও ঠাকুর বাড়ি আনু মিয়ার সাথে আখড়া বাড়ির আজম খালেকের মধ্যে দীঘির দখল নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। গতকাল সোমবার ১১টায় তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সানু (৪৫) আউয়াল (৩২) হাবিব (২০) মাহমুদা (২৫) আনু (৪০), এখলাছ (৩৫) হাছন (৫০) হাছিনা (৩০) ফাহিমা (৩০) হুছনা ২৬) আছমা (২৪) শামীমা (২০) আলেয়া (৫০) জহুর আলী (৬০) সাইদুর (২৩) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতার ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত হাবিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাতাল প্রেরণ করা হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com