বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা ॥ ৫ জানুয়ারী নির্বাচন

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যার পর পৌর মার্কেটস্থ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে আনুষ্ঠানেকভাবে তফসিল ঘোষণা করেন এসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান লেবু।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর মনোনয়ন ফরম বিক্রি, ৪ ডিসেম্বর মনোনয়ন জমা, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান লেবু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্টু করতে সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি জগদীশ চন্দ্র মোদক, শামসু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ মিয়া, মোঃ আব্দুর রহিম, ব্যকস সভাপতি মোঃ শামসুল হুদা, এমদাদুর রহমান বাবুল, মোদারেছ আলী টেনু, হিরাজ মিয়া, স্বপন লাল মোদক, রজব আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com