বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ডাকাত সর্দারসহ ৫ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুমন মিয়া (৩০) সহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্য রাতে বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই অমৃত সাহা, মোঃ সজিব মিয়া, সহিদুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেনের যৌথ নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ সুমন মিয়া (৩০) ও একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সিরাজ মিয়া (৩০), আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কুতুব আলী (৫৫), দক্ষিণ স্নানঘাট গ্রামের আমজদ উল্লাহর পুত্র মহিদ মিয়া (৩৫) ও তিতারকোণা গ্রামের মকসুদ আলীর পুত্র কবির মিয়া (২৮) কে আটক করে।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত সর্দার সুমন মিয়াকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে খোঁজছে পুলিশ। সে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে ডাকাত সুমনসহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com