বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আতাউর রহমান সেলিমের মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়ের করা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক মামলায় কারাবন্দি যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন জামে মসজিদে শফিকুজ্জামান হিরাজ, পুরাতন পৌরসভা মসজিদে ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, রাজনগর জামে মসজিদ এবং আনোয়ারপুর জামে মসজিদে তাজ উদ্দিন আহমেদ তাজ, ডাকঘর এলাকা জামে মসজিদে মহিউদ্দিন সোহেল, বায়তুল আমান জামে মসজিদে বদরুল আলম, শায়েস্তানগর জামে মসজিদে শেখ উম্মেদ আলী শামীম, উমেদনগর মসজিদে মোঃ দিলুয়ার খান ও সবুজ আহমেদ, রেল স্টেশন মসজিদে রাজা মিয়া, গরুর বাজার জামে মসজিদে জসিম উদ্দিন, উমেদনগর মসজিদে উজ্জ্বল আহমেদ, চৌধুরী বাজার জামে মসজিদে আব্দুর রকিব রনি, সিনেমা হল রোডের মসজিদে আলম মিয়া, শ্যামলী আবাসিক এলাকার জামে মসজিদে শওকত আকবর সোহেল, হাসপাতাল কোয়ার্টার মসজিদে এডঃ শেখ আনিসুজ্জামান, আনন্দপুর জামে মসজিদে আলমগীর দেওয়ান, সওদাগর জামে মসজিদে আরেফিন সুমন এবং টাউন মসজিদে ফেরদৌস আহমেদ এবং মোহনপুর জামে মসজিদে জুয়েলুর রহমান পৃথকভাবে মোনাজাতের আয়োজন করেন।
অপরদিকে শহরের শ্রী শ্রী কালিবাড়ি এবং মহাপ্রভুর আখড়ায় প্রার্থনার আয়োজন করেন সজল রায়, গৌতম কুমার রায়, বিপ্লব রায় চৌধুরী, সেফাল বণিক, এডঃ সুবল গোপ, দ্রুবজ্যোতি দাশ টিটু, শান্তনু দাশ অলক, কৌশিক আচার্য্য পায়েল, পংকজ কান্তি দাশ পল্লবসহ যুবলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com