বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিস্ফোরক আইনে মামলা জেলা ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রোকন চৌধুরী (৩১) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরের মধ্যবাজারের গোল্ডেন প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ নবীগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম দস্তগীরের নেতৃত্বে একদল পুলিশ শহরের মধ্যবাজারে অভিযান চালায়। এসময় নবগঠিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রোকন চৌধুরীকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
উল্লেখ্য গত ৬ অক্টোবর রোকন চৌধুরীসহ ৩০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com