বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ফেরী করে ইয়াবা বিক্রিকালে জনতার হাতে যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ফেরী করে ইয়াবা বিক্রিকালে ৩০ পিস ইয়াবাসহ রাজন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে জনতা। শনিবার রাতে দিকে ৪নং ইউনিয়নের নিকটবর্তী তারাসই মহল্লা থেকে এলাকাবাসী তাকে আটক করে। আটক রাজন প্রথম রেখ মহল্লার মোগল মিয়ার ছেলে। জানা যায়, রাজন তারাসই এলাকাসহ আশপাশের এলাকায় ফেরী করে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। ওই দিন রাজন তারাসই গ্রামে ফেরী করে ইয়াবা বিক্রয় করতে গেলে এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় ইউপি মেম্বার কামাল মিয়ার সহযোগিতায় রাজনকে আটক করা হয়। এক পর্যায়ে তার দেহ তল্লাশী করে ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়াকে জানালে তিনি বানিয়াচং থানা পুলিশকে অবগত করেন। বানিয়াচং থানার এসআই জুলহাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে রাজনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও এসআই জুলহাস এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com