বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পূজিত হল জয়িতা ॥ হাজারো ভক্তের ভীড় ॥ প্রশাসনের নিশ্চিদ্র নিরাপত্তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
  • ৬৬৯ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জে শহরে রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় অষ্টমী তিথিতে অপরাজিতা নামে পূজিত হন ৯ বছর বয়সী ব্রাহ্মণকন্যা জয়িতা চক্রবর্তী। কুমারী জয়িতা চিড়াকান্দি বাগানবাড়ি এলাকার অসিত চক্রবর্তী ও সোনালী চক্রবর্তীর মেয়ে। সে বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। কুমারী পূজা দেখতে দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খেতে দেখা গেছে আয়োজকদের। যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগণ কুমারী মায়ের পূজা করেন। এ সময় চারদিক মুখরিত হয় শংখ, উলুধ্বনি আর কুমারী মায়ের স্তব-স্তুতিতে। কুমারী পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা। এছাড়াও একটি মেডিকেল টিম বসানো হয়। কুমারী পূজা দেখতে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ বিভিন্ন স্থান থেকে হাজারো পূণ্যার্থী সমবেত হন। পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে রামকৃষ্ণ মিশন এলাকা। শুধু হিন্দু ধর্মালম্বী ভক্তরাই নন। পূজায় বিভিন্ন ধর্মের লোকজনেরও সমাগম ঘটে। অপরদিকে, কুমারী পুজার নিরাপত্তায় শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। রামকৃষ্ণ মিশনের পুরো এলাকাসহ বিভিন্ন মন্ডপ নিয়ে আসা হয় ক্লোজ-সার্কিট ক্যামেরার আওতায়। বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত পূজা রামকৃষ্ণ মিশন রোড দিয়ে কোন যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। প্রতিটি পয়েন্টে বসানো হয় পুলিশ চেকপোস্ট। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, শুধু কুমারী পুজা নয় দুর্গাপুজার প্রতিটি আয়োজন যাতে করে সুষ্টুভাবে সম্পন্ন হয় সে জন্য পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, শুধু হবিগঞ্জ শহর নয় সমস্ত জেলায় পূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা। হবিগঞ্জ শহরের প্রতিটি পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি সাদা পোষাদধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরসহ জেলার গুরুত্বপূর্ণ পূজা মন্ডপগুলোতে আলাদা টহল টিম টহল দিচ্ছে। গোয়েন্দা সংস্থার দুটি টিমও পূজার নিরাপত্তায় কাজ করছে। উৎসবটি যাতে নির্বঘেœ পালিত হয়, সে ব্যাপারে সবার সহযোগীতার কামনা করে তিনি সনাতন ধর্মালম্বীদের দূর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com