মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে আটক দুই ইউপি সদস্যসহ ১০ দাঙ্গাবাজকে ভ্রাম্যমান আদালতের সাজা

  • আপডেট টাইম সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৯২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের মিনাট গ্রামে দুই মেম্বারের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মহিলা, শিশুসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ১১টায় মিনাট গ্রামে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বর্তমান ও সাবেক দুই মেম্বারসহ ১০ জনকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। ঘন্টাব্যাপী ওই সংঘর্ষে সাজেদা, মিয়া হোসেন, ৩ মাসের শিশু রাকিবা, অরুনা, মাহমুদা বিবি, এশা বিবি, শিবলু মিয়া, তুলনা বেগম আহত হয়। এর মধ্যে শিশু রাকিবাকে আশংকাজনবস্থায় সিলেট প্রেরন করা হয়েছে। বাকী আহতদের বানিয়াচং উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্যকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য ইনছাব আলী ও সাবেক ইউপি সদস্য হাফিজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি মিনাট গ্রামের আজিজুল এর দোকানে আগুন দেয়া এবং তার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরেই গতকাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদ মোবারক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় মিনাট গ্রামের প্রতিটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং সংঘর্ষে জড়িত থাকার দায়ে দেশীয় অস্ত্রসহ ১০জনকে আটক করা হয়। গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকৃত দাঙ্গাবাজদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আকুঞ্জি এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে বর্তমান ইউপি সদস্য ইনছাব আলী ও সাবেক ইউপি সদস্য হাফিজ মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নুরুল হক, সাদ্দাম হোসেন, আঃ বারিক, মন্নান মিয়া, কাজল মিয়া, জুয়েল মিয়াকে ১৫ দিনের কারাদন্ড, নাঈম খান এবং শিশু মিয়াকে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ওসি রাশেদ মোবারক জানান, দাঙ্গা দমনে পুলিশ জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করছে। মিনাট গ্রামের হাফিজ উদ্দিন ও ইনছাব আলীকে গত ২ দিন আগেও দাঙ্গার প্রস্তুতির সময় আটক করা হয়। পরে দাঙ্গায় না জড়ানোর লিখিত মুছলেকায় তাদেরকে ছাড়া হয়। কিন্তু তার পরেও ওই দাঙ্গবাজরা আবারো দাঙ্গার শুরু করে। খবর পেয়ে অআমরা ঘটনাস্থল থেকে দুই পক্ষের সর্দারসহ ১০জনকে আটক করি। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াধে সাজা প্রদান করেন। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পুলিশের টহল অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com