বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৬৮২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বাহরাইন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে ৩লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে পরিবারের লোকজন দাবি করছেন। তবে পুলিশ দাবি করছে ঘটনাটি ডাকাতি নয়, চুরি।
শনিবার দিবাগত গভীর রাতে গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাহরাইন প্রবাসী আলাউর আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ১২/১৪ জনের ডাকাতদল বাহরাইন প্রবাসী আলাউর আহমেদের বাড়ীতে হানা দেয়। ডাকাতরা প্রথমে কলাপসিবল গেইটের তালা ও পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা মতিউর রহমানসহ পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ২ ভরি ওজনের স্বর্ণালংকার, ৪টি দামী মোবাইল ও অন্যান্য মালামালসহ অন্তত ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে বাড়ীর লোকজন চিৎকার করলে ডাকাতদল বন্ধুক দিয়ে ২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাউছার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা ডাকাতির ঘটনা নয়, কলাপসিবল গেইটের তালা খোলা থাকায় চোরেরা বাড়ীতে ডুকে কিছু মালামাল নিয়ে গেছে। আর আগ্নেয়াস্ত্রের ফাকা গুলি সঠিক নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com