বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে চ্যানেল-২৪ নির্বাচনী আয়োজন‘ ভোটের মাঠে’ সরাসরি সম্প্রচার

  • আপডেট টাইম সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর এর ‘ভোটের মাঠে’ অনুষ্ঠান হবিগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এতে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭ টা পর্যন্ত শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। টানা এক ঘণ্টার এই অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, কবি তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান আবুল কাশেম, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, রুমা মোদক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারেরা অংশ নেন। দর্শকরা অনুষ্ঠানটি টেলিভিশনে এবং চ্যানেল টুয়েন্টিফোর এর ফেইসবুক পেজে সরাসরি উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com