বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দক্ষ নেতৃত্বের কারণে সুনাম অর্জন করেছে বাংলাদেশ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা গতকাল সন্ধ্যায় বুল্লা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। নানান ধরণের ব্যানার-ফেস্টুন ও নৌকা নিয়ে মিছিল সহকারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সভায় এসে যোগ দেন। এছাড়াও সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে পরিচিতি সভাটি জনসভায় রূপ নেয়। বিকাল থেকেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার শ্লোগানে মুখরিত হয় সভাস্থল এবং আশপাশের এলাকা। সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিগত প্রায় ১০ বছরে লাখাইসহ হবিগঞ্জ-৩ আসনে অভাবনীয় সকল উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার স্বার্থে এমপি আবু জাহিরকে তৃতীয়বারের ন্যায় নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত জনতা দুই হাত তুলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জনে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানান তিনি। এমপি আবু জাহির বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় তার দক্ষ নেতৃত্বের কারণে বিদেশের মাটিতেও সুনাম অর্জন করেছে বাংলাদেশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, ইকবরামুল মজিদ চৌধুরী শাকীল, এডঃ খোকন গোপ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন শচীন্দ্র দাশ, সুজিত দাশ, আনোয়ার হোসেন বকুল, মোশহিদ তালুকদার, আব্দুর রউফ সেলু, কাউছার আহমদ, মিঠুন চন্দ্র দাশ, অরবিন্দু দাশ, আবুল কাশেম, মুকিত মিয়া, মহিবুর মিয়া, শাহজাহান মিয়া, আইয়ুব আলী, শাহজাহান মিয়া, সুভাষ গোপ, নজরুল ইসলাম, মোঃ বেলু মিয়া, হাদিস মিয়া, খাইরুদ্দিন আহমেদ, শরিফুল আলম রনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com