বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে দৌড়ঝাপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে পানিতে ডুবে নিহত শিশুর লাশ নিয়ে চলছে নাটক। প্রতিপক্ষকে ফাসাঁতে এখনো চলছে দৌড়ঝাপ। এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের মাঝে জন্ম নিয়েছে নানা প্রশ্নের।
জানা যায়, গত সোমবার সকালে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা হাশিম মিয়ার আড়াই বছরের শিশু পুত্র আশ্রাব মিয়া বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সকলের অগোচরে হাশিম মিয়ার বসত ঘরের পাশে পুকুরে পরে যায়। অনেক খোজাখুজির পরও শিশু আশ্রাব মিয়াকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে পরিবারের লোকজন পুকুরে শিশু আশ্রাব এর মৃতদেহ ভাসতে দেখতে পান। পরে পরিবারে লোকজন শিশু আশ্রাবকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, সোমবার সকালে শিশুদের সাথে খেলাধুলা করতে গিয়ে সকলের অগোচরে আশ্রাব মিয়া পুকুরের পানিতে পরে যায়। তাকে কোথাও না পেয়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। সাথে সাথে তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তখন শিশুটির লাশ নিয়ে বাড়িতে যাওয়ার পর লাশ দাফন না করে গ্রামের কয়েকজন ও অন্য একটি হত্যা মামলার আসামীদের ইন্দনে নতুন নাটক সাজাতে চেষ্টা করে। উল্লেখ্য, ওই গ্রামে সম্প্রতি আব্দুল কুদ্দুছ মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই মামলার আসামী শিশু আশ্রাব মিয়ার পিতা হাশিম মিয়া ও তার আত্মীয়-স্বজন। এই ঘটনার প্রতিশোধ নিতে শিশু আশ্রাব মিয়াকে হত্যা করা হয়েছে বলে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাসাঁতে উঠেপড়ে লেগেছে। মামলা করার উদ্যোগ নেয় তার পরিবারের লোকজন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন বলেন, শিশুটি পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে বলে আমরা শোনেছি। এবং তাদের পুকুর থেকেই শিশুকে অর্ধমৃত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। কিন্তু এখন শোনতে পাচ্ছি শিশুর পরিবারের লোকজন তাদের প্রতিপক্ষকে ফাসাঁতে হত্যা মামলা দায়েরের চেষ্টা করছে। তাদের এমন কর্মকান্ডে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়ে উঠেছে। আমরা এলাকায় শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চাই।
এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন বলেন, পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান মায়ের অসতর্কতার জন্য শিশু আশ্রাব মিয়ার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্রাবের পরিবারের লোকজন প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যা মামলা দায়েরের চেষ্টা করছে। আমরা এ বিষয়ে অপমৃত্যু মামলা গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com