বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে শায়েস্তাগঞ্জের পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহজাহানপুর মার কোম্পানীর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পিকআপ চালক হলেন, শায়েস্তাগঞ্জ থানার আমিনপুর (সুরাবই) গ্রামের আব্দুল মাহমুদের ছেলে আব্দুল কাইয়ুম (৫১)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাধবপুর থেকে সবজি বোঝাই একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ট-১১-৬৮০৭) শায়েস্তাগঞ্জের দিকে আসছিল। পিকআপটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহজাহানপুর মার কোম্পানীর সামনে পৌছুলে বিপরীতমুখি পাথর বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-২২২৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আব্দুল কাইয়ুম নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং মাধবপুর থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহত ২জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com