বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিউর রহমান আর নেই ॥ এমপি আবু জাহিরসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম নাবিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা এবং ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। আজ শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার মাঠে মরহুমের প্রথম নামাজে জানায অনুষ্টিত হবে। মরহুম এসএম নাবিউর রহমানের গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছনগর গ্রামের দ্বিতীয় জানাযর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তিনি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের এই নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com