মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আরএফএল কোম্পানিতে অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে আরএফএল কোম্পানিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বুধবার দুপুরে কোম্পানির একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কোম্পানিটি।
সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের মহাসড়ক নিকটবর্তী আরএফএল কোম্পানির একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার মফর আলীর নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
নবীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার মফর আলী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত আগুন নিয়ন্ত্র আনতে পারায় আরএফএল কোম্পানি ক্ষতির পরিমাণ সামান্য হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com