শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের চিড়াকান্দি থেকে গাজাঁসহ ২ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি বাগান বাড়ি এলাকা থেকে আড়াইশ গ্রাম গাজাঁসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান সাদী (২১) ও তার সহযোগী চিড়াকান্দি এলাকার শ্রীনিবাস মোদকের পুত্র রাজেস মোদক দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় গাজাঁ ফেরি করে বিক্রি করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাজিব চন্দ্র দেব, এএসআই আব্দুল কাদির জিলানীর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে চিড়াকান্দি বাগান বাড়িস্থ এলাকা থেকে মাহবুবুর রহমান সাদী ও তার সহযোগী রাজেস মোদককে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে আড়াইশ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com