বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার নৌভ্রমণ

  • আপডেট টাইম বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার আনন্দমূখর নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালারডোবা নৌকাঘাট থেকে বানিয়াচঙ্গের হাওরে এই নৌকাভ্রমণ অনুষ্ঠিত হয়। কোন সুনির্দিষ্ট গন্তব্যে না গিয়ে হাওরের মাঝখানে অথৈ পানিতে নৌকা থামিয়ে নাচ, গান, কৌতুক, কবিতা আবৃত্তি ও আপ্যায়ন পর্বে অংশ নেন মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। নৌভ্রমণে অতিথি হিসেবে যোগ দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ।
নৌভ্রমণে মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক এস এম খোকন, যুগ্ম সম্পাদক রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ তাহের, যুগ্ম সম্পাদক শাহ্ জালাল উদ্দিন জুয়েল, শিক্ষিকা শিউলী রানী দাশ, অ্যাডঃ সায়লা খানম, মোঃ হাফিজুর রহমান, প্রভাষক সাদিরুজ্জামান খান জুসেফ, সুব্রত দাস বৈষ্ণব, সাকিব আহমেদ, রওশন আরা লুনা, প্রভাষক মোঃ শাহ্ আলম, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার সৈয়দ ইব্রাহিম মিজান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com