বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ইমাম সম্মেলন ॥ জঙ্গীবাদ নির্মূলে সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৭৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইমাম সমিতি নবীগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা এম এ নুর। সম্মেলন উদ্বোধন করেন আঞ্জুমানে আল-ইসলাহের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় যাকাত বোর্ডের সদস্য আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। প্রধান অতিথি ছিলেন, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। প্রধান আলোচক ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. সৈয়দ শাহ এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান, হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আ.ন.ম.আবদুর রাজ্জাক, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। ইমাম সমিতির সাধারন সম্পাদক মাওলানা মোস্তাকিম বিল্লাহ আতিকীর সঞ্চালনায় বক্তব্য দেন, প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন, অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসেন, ইমাম প্রশিক্ষণ সমিতির বাহুবল ফিল্ড সুপারভাইজার ইমরুল হক তরফদার, মাওলানা ফজলুল হক, কয়েছ আহমদ মাহদী, আলমাছ উদ্দিন, জেলা তালামীযে ইসলামিয়ার সাধারন সম্পাদক আবদুল মুহিত রাসেল প্রমূখ। সভায় বক্তারা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জনসাধারনকে সচেতন হিসেবে গড়ে তোলা এবং জঙ্গী নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com