বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ বলেন-এবার শান্তিপূর্ণভাবে জেলায় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর দূর্গোৎসব পালন করা হবে। এ জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ পুলিশের পাশাপাশি আনসার বিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্তি পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ক্রাইম) এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সাকেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ (বানিয়াচঙ্গ সার্কেল) শৈলেন্দ্র চাকমা, সহকারী পুলিশ সুপার (সদর) মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (বাহুল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট তুষার মোদক প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com