শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বানিয়াচঙ্গে আওয়ামীলীগ নেতার মামলা ১০ দিনও রেকর্ড হয়নি

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দৌলতপুর গ্রামের শাফিউল হাসান চৌধুরী শামীমের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ১০ দিন পর এফআইআর করা হয়নি।
আওয়ামীলীগ নেতা শাফিউল হাসান চৌধুরী শামীম জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত্র অনুমান ১২টার দিকে একাধিক মামলার আসামি আঃ হাই ও ছাত্রদল নেতা রাসেল, বজলু, চানু গংরা তার উপর অতর্কিত হামলা করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এ সময় শামীম দৌড়ে পার্শ্ববর্তী হাজী আব্দুল মান্নান এর ঘরে প্রবেশ করে প্রাণ রক্ষা করেন। এ সময় হামলাকারীরা সেকানে অবস্থান নেয়। এদিকে ফাড়ির জাহেদ আইনুল জাবেদ ও ইউপি সদস্যা আঙ্গুরা বেগম বাসায় পৌছে দিতে রওয়ানা হলে পথিমধ্যে শামীমের উপর আবারও আক্রমণের চেস্টা করে। এঘটনায় শাফিউল হাসান চৌধুরী শামীম বাদী হয়ে আঃ হাই রাসেল সহ ৯জনকে আসামি করে ২০ সেপ্টম্বর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ফাড়ি ইনচার্জ এসআই জুলহাস উদ্দিনকে দায়িত্ব দেন। শামীম আরো জানান, ১০ দিনেও মামলাটি রেকর্ড করা হয়নি। উল্টো আঃ হাই বাদী হয়ে শামীম চৌধুরী সহ ৫জন আসামি করে অভিযোগ দায়ের করেছে।
বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ শামীম চৌধুরীর উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com