বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী রুয়েলের গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজার, লাল মিয়া বাজার, আজমিরীগঞ্জ বাজার ও পৌর শহরের সৌলরী বাজার, কাকাইলছেও বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় তিনি আগামী নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের দুইবারে নির্বাচিত এমপি প্রয়াত অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে। গণসংযোগের সময় তার সাথে ছিলেন দলীয় নেতাকর্মীরা। রুয়েল তৃণমুলে গণসংযোগের পাশাপাশি কেন্দ্রেও জোর লবিং অব্যাহত রেখেছেন। তিনি আশাবাদী দল তাকে মনোনয়ন দিলে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে হবিগঞ্জ-২ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com