বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রামপুর থেকে শিশু অপহরণ অপহরণকারীদের স্বীকারোক্তি

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রামপুর থেকে স্কুল ছাত্র অভিজিৎ অপহরণের ঘটনায় আটক দুই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপরদিকে, অভিজিৎ (১১)কে তার পিতা-মাতার জিম্মায় দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় তাদেরকে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে হাজির করা হয়। ৩০ মিনিট ১৬৪ ধারায় জবানবন্দি দেয় অপহরণকারী সদর উপজেলার মজলিসপুর গ্রামের সিরাজ আলীর পুত্র কিতাব আলী (১৮) ও নয়া পাথারিয়া গ্রামের প্রফুল্ল রবিদাসের ছেলে রিপন রবিদাস (২০)। তারা উক্ত ঘটনার কথা স্বীকার করে এবং টাকার জন্য তারা তাকে অপহরণ করেছিল বলে জানায়। তাদের সাথে থাকা জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি।
অপরদিকে, স্কুল ছাত্র অভিজিতের জবানবন্দি রেখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার বাবা ও মা মাইটি রানী সূত্রধরের জিম্মায় দিয়ে দেন।
প্রসঙ্গত, সম্প্রতি স্কুল থেকে ফিরে বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল টেকিংয়ের মাধ্যমে গত সোমবার সন্ধ্যায় সাতছড়ি গহীন অরণ্যে থেকে চতুর্থ শ্রেণির ছাত্র অভিজিৎকে উদ্ধার ও দুই অপহরণকারীকে ছুরাসহ আটক করে। এসময় তাদের তথ্য অনুযায়ী শহরের হরিপুর থেকে আশরব আলীর পুত্র মুর্শেদ নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত কিতাব আলী ও রিপনকে কারগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com