শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

অনিয়ম ও ভোগান্তির অন্য নাম চুনারুঘাট হাসপাতাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৯৪৩ বা পড়া হয়েছে
dav

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট হাসপাতাল নানান অনিয়মের মধ্য দিয়ে চলছে, এমন অভিযোগ উঠেছে। এখানে চিকিৎসা সেবা নাজুক পর্যায়ে পৌঁছার কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কতিপয় ডাক্তার থাকার কথা থাকলেও নিয়মিত পাওয়া যায় ১/২ জনকে। এর মধ্যে অভিযোগ রয়েছে, মেডিকেল অফিসার ডাঃ হায়দার আলী খন্দকার মাঝে মাঝে আসেন। যেন চুনারুঘাট হাসপাতালে বেড়াতে আসেন।
বিশ্বস্ত সূত্র জানায়, তিনি নাকি কোনো এক পরীক্ষার অজুহাতে হাসপাতালে আসেন না। হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মোমিন উদ্দিন চৌধুরী প্রায়ই লম্বা ছুটিতে চুনারুঘাটের বাইরে অবস্থান করেন। ফলে চুনারুঘাটের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে জুনিয়র কনঃ গাইনী ডাঃ মাহবুবা আফরোজ বেতন নেন চুনারুঘাট হাসপাতাল থেকে। আর প্রেষণে কমলাপুর রেলওয়ে হাসপাতালে সেবা দিচ্ছেন। আরো অভিযোগ রয়েছে, কর্তব্যরত ডাক্তার প্রায় রোগীকে সেবা না দিয়ে রেফার্ড করে দেন। ফলে বাড়তি কষ্ট পোহাতে হয় গরীব রোগীদের। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটির ভবন নির্মাণকাজ সম্পন্নের ৯ বছর পরও চালু করা যায়নি। হাসপাতালে ডাক্তার সংকটসহ নানা সমস্যা তো রয়েছেই। এ অবস্থায় চুনারুঘাটের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুনারুঘাটে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের কাজ সম্পন্ন হয় ২০০৯ সালে। কিন্তু আজো ভবনটি উদ্বোধন হয়নি।
এদিকে হাসপাতালে ডাক্তার সংকট, কর্মকর্তা/কর্মচারী সংকট, দায়িত্বে অবহেলাসহ নানা অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৫০ শয্যার হাসপাতাল চালুর প্রস্তাব পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, কর্তব্যরত ডাক্তাররা নির্দিষ্ট টাইমের আগে তাদের কক্ষ ত্যাগ করেন। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে শুকনো মুখ বাড়ি ফেরেন। ডাক্তাররা নানা অজুহাতে প্রায়ই ছুটিতে থাকেন বলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাঃ গোলাম মহিউদ্দিন বলেন, নিদিষ্ট সময়ের আগে কোনো ডাক্তার কক্ষ ত্যাগ করার কথা না।
স্বাস্থ্য কমপ্লেক্স-এর আরএমও ডাঃ মোঃ মোমিন উদ্দিন চৌধুরীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন, “যারা অভিযোগ করেছে তাদের জিজ্ঞেস করেন, ঘন ঘন ছুটির ব্যাপারে তিনি বলেন, “আমি সরকারিভাবেই ছুটিতে থাকি।” এভাবে ঘন ঘন ছুটিতে থাকলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে বলে সচেতন মহল মনে করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com