বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্মারকগ্রন্থ ‘অগ্রযাত্রা’র মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্মারকগ্রন্থ ‘অগ্রযাত্রা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি অনিল চন্দ্র গোপ। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার্স এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি টি এস এন সেলিম সিদ্দিকী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ন পদ পাল, মোঃ মর্তুজ আলী, শিক্ষার্থী শ্রাবনী পাল। সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন মাহবুবুর রহমান জাহান, গীতা পাঠ করেন মনতোষ পাল।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের ষষ্ট বর্ষ পুর্তিতে স্মারকগ্রন্থ ‘অগ্রযাত্রা’র মোড়ক উন্মোচন করেন।
সভায় ১০ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবককে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com