রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

খাগাউরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতার উপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের খাগাউরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাফিউল হাসান চৌধুরী শামীম হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তার নিকট থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর শামীম বাদী হয়ে আব্দুল হাই সহ ৯ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। হামলার শিকার শামীম চৌধুরী জানান, আমার উপর হামলাকারীদের বিরুদ্ধে একাদিক দাঙ্গা হাঙ্গামার মামলা রয়েছে। তিনি তার উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
অভিযোগে জানা যায়, দৌলতপুর গ্রামের শফিউল হাসান চৌধুরী শামীম খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য। তিনি এরপূর্বে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং জেলা ছাত্রলীগেরও সদস্য ছিলেন। বর্তমানে একজন জনপ্রতিনিধি স্থানীয় ছাত্রলীগের নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করলে আওয়ামীলীগ নেতা শামীম বাধা হয়ে দাড়ান। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ২১ ফেব্র“য়ারী দূর্বৃত্তদের হামলায় শামীম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকাবস্থায় ইউনিয়ন ছাত্রদল এর আহ্বায়ক রাসেল বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শামীম কারাভোগও করেন। পরবর্তীতে শামীমও একটি মামলা দায়ের করেন। সম্প্রতি একই গ্রামের বজলু মিয়া বাদী হয়ে শামীম ও তার পরিবারের লোকজনকে আসামী করে কোর্টে একটি মাছ চুরির মামলা দায়ের করে। মামলায় যাদের স্বাক্ষী রাখা হয়েছে অধিকাংশই শামীম এর দায়েরকৃত মামলার আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com