বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে নির্মাণের ৫ বছরেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফায়ার সার্ভিস ভবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ দুর্যোগ আর দুর্ঘটনায় সেবার হাত বাড়িয়ে যারা মানুষের পাশে দাঁড়ান, তারাই আছেন ভয়াবহ দুর্ঘটনা ঝুঁকিতে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনটি নির্মাণের ৫ বছরেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ৮নং সদর ইউনিয়নের নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন ভবনটি প্রাচীর হয়ে দাড়িয়ে আছে। ভবনের মূল অংশে সামনের বড় সব কয়টি পিলারে বড় বড় ফাটল, ভিতরের গাড়ি রাখার জায়গাটুকু প্রায় এক ফুট দেবে গেছে। নেই কোন নামাজের স্থান। যার কারণে পানির পাম্প রুমে নামাজের স্থান। ভবনের বৈদ্যুতিক লাইনের বিশাল সমস্যা। ভবনের নেই কোন দরজা জানালা। যা আছে তাও ভেঙ্গে যাচ্ছে। বৃষ্টি হলে ভবনের ভিতরে পানি জমে থাকে। ভবনের চার পাশে কয়েক শতাধিক ছোট বড় ফাটল এবং ৩য় তলায় অফিসার থাকার কোয়ার্টারের অবস্থা আরো নাজুক।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন ভবন। পদ সংখ্যা ১৪ জনের হলেও কর্মরত রয়েছেন ১২ জন। নেই গাড়ীর ড্রাইভার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার। নবীগঞ্জ ফায়ার স্টেশনের পুরো ভবন জুড়েই সৃষ্টি হয়েছে ভয়াবহ ফাটল। ফাটল ছাড়াও খসে পড়েছে মেঝে ও উপরের ছাদের প্লাষ্টার। এখানে সেখানে প্লাষ্টার খসে পড়ার ঘটনা ঘটছে প্রায়ই। একই অবস্থা এই ফায়ার স্টেশনের কর্মীদের ব্যারাকেও। এমন পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাটাতে হচ্ছে তাদের।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন লিডার মোঃ মফর আলী জানান, আমরা নিজেরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকি কিন্তু আমাদের থাকতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে। এই ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগকে বার বার তাগাদা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এখানে ১২ জন কর্মী রয়েছেন। যে কোনও মুহূর্তে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com