বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যাকাণ্ড সন্দেহভাজন একজন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আলোচিত শিশু সাদিয়া আক্তার ইতি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন, বিরামচর গ্রামের আছকির মিয়ার ছেলে আরিফ চৌধুরী। হত্যাকাণ্ডের দেড় মাস পর গতকাল বৃহস্পতিবার ভোররাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিরামচর গ্রাম থেকে তাকে আটক করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুজ্জামান জানান-তাকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের দরিদ্র আব্দুল শহীদের শিশু কন্যা সাদিয়া আক্তার ইতি স্থানীয় মক্তবে পড়তে যায়। বেলা বাড়লেও সে ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে তার স্বজনরা। এ পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিলেট থেকে ডুবুরি এনে পুকুরেও খোঁজ করা হয়। রাত পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় রাতেই তার ভাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ২৫ জুলাই সকালে স্থানীয় লোকজন গ্রামের মসজিদের পাশে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ স্থানীয় মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনকে আটক করে। পরদিন আটককৃতদের কারাগারে প্রেরণ করে পুলিশ। ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ৪ আগস্ট মানববন্ধন করেন স্থানীয় জনগণ। মানবন্ধনে বক্তারা ইতি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ রহস্য উদঘাটনের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com