বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে র‌্যাবের অভিযান ৪ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন-হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার সজল কুমার রায়ের ছেলে শুভন কুমার রায় (২৮), উমেদনগর মন্দির হাটি এলাকার মৃত গোপিনাথ রায়ের ছেলে বাবুল রায় (৩৮), সদর উপজেলার হরিপুর গ্রামের আলী হোসেনের ছেলে সুমন মিয়া (২৮) ও বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের আক্রাম আলীর ছেলে কাসুম আলী (৩০)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান শংকরের মুখ এলাকার করিম রেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক চারজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com