বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে সাংবাদিককে মারধর করে টাকা, মোটর সাইকেল ছিনতাই

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে সাংবাদিককে মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মোটরসাইকেল সহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে কতিপয় দূর্বৃত্ত। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন-একই এলাকার জহুর হোসেনের পুত্র তকবুল মিয়া (৪৫), শংখমহলের বাসিন্দা মৃত ইংরাজ উল্লাহ’র পুত্র লিবাছ মিয়া (৫০), তকবুল মিয়ার পুত্র বিবলু (২৫) ও সেবলু মিয়া (২২)।
মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখার মাধবপাশা গ্রামের বাসিন্দা, ফরহাদ টাইলস্ এন্ড সেনেটারি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সাংবাদিক ফরহাদ চৌধুরী গতকাল সকাল প্রায় পৌণে ৯ টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে তার মোটর সাইকেলের গতি রোধ করে ৫/৬ দুর্বৃত্ত। এ সময় ফরহাদকে মারধর করে নগদ পৌণে ২ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের আংটি ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে ফরহাদের শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com