রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভায় মোহাম্মদ আজিজ ॥ প্রবাসীরা দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে শান্তি লাভ করেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নিয়মিত সাপ্তাহিক সভায় লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ বলেছেন-প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ শুধু নিজ নিজ পরিবারের জন্যই ব্যয় করেন না, তারা দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে শান্তি লাভ করেন। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বুধবার রাতে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের কনফারেন্স রুমে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, রোটারিয়ান পিপি রোটারিয়ান তবারক এ লস্কর, রোটারিয়ান আইপিপি মোঃ শরীফ উল্লাহ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান জাহেদুল ইসলাম, রোটারিয়ান অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস, রোটারিয়ান মনির হোসেন, রোটারিয়ান অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রোটারিয়ান মইনুল হাসান চৌধুরী টিপু, রোটারিয়ান অ্যাডভোকেট ইকবাল ভূঞা, রোটারিয়ান মিঠু রায়, রোটারিয়ান শাহ মোঃ আরজু মিয়া।
সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন সমাজসেবামূলক বিষয়ে আলোচনায় অংশ নেন। এর মাঝে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, দরিদ্র মহিলার কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিধবার আশ্রায়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় যাদের এই সপ্তাহে জন্মদিন ছিল তাদেরকে উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com