বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারের মাহিন ফ্যাশনের স্বত্ত্বাধিকারী দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের খিজির সরদারের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে।
ডাকাতির শিকার হওয়া খিজিরি সরদার জানান, ওই রাতে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা রান্না ঘরের চুলার উপরের ঢাকনা সরিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সকলের হাত পা বেধে লুটপাট চালায়। পরিবারের সবাই জিম্মি থাকাবস্থায় ডাকাতরা পুরো ঘর তছনছ করে নগদ আড়াই লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইলসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি নুরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি ফোর্স যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com