বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শাহজিবাজার রাবার বাগানের সহকারী ব্যবস্থাপকের উপর রাবার ও বালু চোরের হামলা ॥ সদর থানায় জিডি

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে রাবার ও বালু চোরের হাতে লাঞ্ছিত হয়েছেন শাহজিবাজার রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক মুখলেছুর রহমানসহ ২ শ্রমিক। এ ঘটনায় সহকারী ব্যবস্থাপক সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বৃহষ্পতিবার বিকেলে শহরের পোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, একটি চক্র শাহজিবাজার রাবার বাগান থেকে সম্প্রতি কাঁচা রাবার ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ২ ফেরুয়ারী রাবার বাগানের হরিতলা মিশ্রি বাড়ির নিকট থেকে রাবার ও বালু চুরিকরাকালে গনি মিয়ার পুত্র রাসেলকে আটক করা হয়। বাগান কর্তৃপক্ষ রাবার চুরি ও পাহাড় কাটা রোধে ওই দিন রাসেল, এনাম ও পানামসহ ৮ জনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০২-০২-১৪। উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে আসামীদের কয়েকজন জামিন লাভ করে।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, গতকাল বৃহষ্পতিবার বিকেলে সহকারী ব্যবস্থাপক মুখলেছুর রহমান ও বাগানের ২ শ্রমিক নিয়ে মোটর সাইকেলেযোগে আদালতের কাজ সেরে রাবার বাগানের উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা শহরের পোদ্দারবাড়ি পেট্টোল পাম্পে পৌছামাত্র রাবার চোর রাসেলের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র যুবক তাদের উপর হামলা চালায় এবং লাঞ্ছিত করে। এ সময় পেট্টোল পাম্পে উপস্থিত বিভিন্ন পরিবহনের শ্রমিকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com